বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু

মনিটর রিপোর্ট Date: 08 August, 2023
বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু

ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
 
আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০:২০টায় বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে।
 
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।      
 
ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০,৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০,৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪,১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮,৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।

আরও পড়ুন: চীনে তিনবছর পর প্রথম উত্তর কোরিয়ার বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০:২০টায় বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ০৪:০০টায়। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর ০৫:৩০ টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ০৭:২০টায়।   

উল্লেখ্য,এর আগে ২০২২ সালের ১৮ আগস্ট ১৭৭ যাত্রী নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যায় বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। তবে চীনের বিমানবন্দরের স্লটের অভাবে চলতি বছরের মার্চ থেকে এই আকাশপথে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকে।

-B

Share this post



Also on Bangladesh Monitor