বিমান ঢাকা-নারিতা ফ্লাইটঃ ঘটবে বাণিজ্য, পর্যটনের প্রসার

ঢাকা-নারিতা ফ্লাইট দ্বারা সুফল পাবেন প্রবাসী, ব্যবসায়ী, পর্যটক

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 05 September, 2023
বিমান ঢাকা-নারিতা ফ্লাইটঃ ঘটবে বাণিজ্য, পর্যটনের প্রসার

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট চালুর ফলে দুই দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পর্যটন শিল্পেরও প্রসার ঘটবে বলে মন্তব্য করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে ৪ সেপ্টেম্বর টোকয়োর একটি হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করতিক আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তিতাকালিন এ কথা বলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রি মাহবুব আলি।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ঢাকা ও নারিতার মধ্যে বিমান যোগাযোগ চালু করায় প্রবাসীরা বেশি সুফল পাবেন। বাংলাদেশের বিভিন্ন মেগাপ্রকল্পে অসংখ্য জাপানি নাগরিক যুক্ত আছেন, তারাও উপকৃত হবেন। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। ফলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং উভয় দেশের নাগরিকরা এর সুফল পাবেন।’

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রাকালীন ভোগান্তি কমে আসবে। প্রবাসী বাংলাদেশিদের ট্রানজিটের ভোগান্তি থাকবে না। বাণিজ্য সম্প্রসারণ ঘটবে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এই ফ্লাইট কার্যকর ভূমিকা পালন করবে।“

আরও পড়ুন: পর্যটন সম্প্রসারণে নতুন টার্মিনাল আবুধাবির

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড দুর্গা বাহাদুর সুবেদি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও আকিহিকো তামুরা, জাপানে বিমানের জিএসএ ওয়েস্টার্ন অ্যাসোসিয়েশন আইএনসি প্রেসিডেন্ট তোমোইচি ওনিশি, জাপানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের বাণিজ্য বিষয়ক ফার্স্ট সেক্রেটারি সুরেশ লাকাভাথ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিমান সাংস্কৃতিক দলের অংশগ্রহণে বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্য নির্ভর মনোজ্ঞ পরিবেশনার আয়োজন করা হয়।

T

Share this post



Also on Bangladesh Monitor