ক্রোম ইউজারদের জন্য বিং চ্যাট সাপোর্ট চালু

মনিটর রিপোর্ট Date: 31 August, 2023
ক্রোম ইউজারদের জন্য বিং চ্যাট সাপোর্ট চালু

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। এদিক থেকে চলতি বছর সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিং চ্যাট আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। এতদিন শুধু এজ ব্রাউজারেই এটি ব্যবহার করা যেত। তবে এআইয়ের বিকাশে এক মাস আগে গুগল ক্রোম ও সাফারিতে বিং চ্যাট আনার ঘোষণা দেয়া হয়েছিল। এর অংশ হিসেবে ক্রোম ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। 

আগে ওয়ার্কঅ্যারাউন্ড ব্যবহারের মাধ্যমে যে কেউ মাইক্রোসফটের বিং চ্যাটে প্রবেশ করতে পারত। নতুন আপডেটের পর সেটিতে পরিবর্তন এসেছে। কয়েক দিন আগে প্রকাশিত অফিশিয়াল ব্লগপোস্টের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি নতুন লাইভ আপডেট নিয়ে এসেছে। এখন থেকে গুগল ক্রোম ব্রাউজারে মাইক্রোসফট বিং চ্যাট ও বিং চ্যাট এন্টারপ্রাইজ সাপোর্ট করবে।

আরও পড়ুন: আইএমএফ' র প্রতিবেদন - আর্থিক খাতে বড় পরিবর্তন আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা

বর্তমানে শুধু স্ট্যাবল চ্যানেল আপডেটে এটি ব্যবহার করা যাবে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স প্লাটফর্মে এটি কাজ করবে। তবে শুধু ডেস্কটপের ক্রোম ব্রাউজারে চ্যাটবট ব্যবহার করা যাবে। ডেস্কটপ ও মোবাইলের অন্য সব ব্রাউজারে পর্যায়ক্রমে এ সুবিধা যুক্ত করা হবে বলে সূত্রে জানা গেছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor