বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌লো মিসর

-মনিটর রিপোর্ট Date: 17 May, 2026
বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌লো মিসর

ঢাকাঃ বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে মিসর। সিংগেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং ৫ বছর মেয়াদি ভিসার ফি পরিবর্তন করা হ‌য়ে‌ছে। 

আজ রবিবার (১৭ মে) ঢাকার মিসর দূতাবাস এক বার্তায় এ‌ তথ্য জানি‌য়ে‌ছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিংগেল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ১২ হাজার ১৫০ টাকা এবং ৫ বছর মেয়াদি ভিসার ফি ৯৫ হাজার ২০০ টাকা।

-B

Share this post



Also on Bangladesh Monitor