শাহজালালে বিমানের ‘পুশকার্টে’ আগুন

মনিটর রিপোর্ট Date: 26 August, 2023
শাহজালালে বিমানের ‘পুশকার্টে’ আগুন

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে আগুন লেগেছে। শনিবার (২৬ আগষ্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জিয়াউর রহমান জানান , সকালে পুশকার্টটি এয়ারক্রাফট ধাক্কা দেওয়ার জন্য বোর্ডিং ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। হঠাৎ এটির সামনের দিকে প্রচণ্ড ধোঁয়া দেখা যায়। একপর্যায়ে আগুনের ফুলকি দেখা যায়। সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের মাধ্যমে এবং ফায়ার স্টিংগুয়েশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: ৭ অক্টোবর শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় পুশকার্টের পাশেই সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মডেলের একটি এয়ারক্রাফট ছিল। তবে সেটির কোন ক্ষয়ক্ষতি হয়নি।

-B

Share this post



Also on Bangladesh Monitor