চীনে তিনবছর পর প্রথম উত্তর কোরিয়ার বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ 

মনিটর অনলাইন  Date: 22 August, 2023
চীনে তিনবছর পর প্রথম উত্তর কোরিয়ার বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ 

তিন বছরেরও বেশি সময় আগে কোভিড-১৯ মহামাররি শুরু হওয়ার পর উত্তর কোরিয়া চীনে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে।

ট্র্যাকিং অ্যাপ ফ্লাইট মাস্টার অনুযায়ী, মঙ্গলবার (২২ আগষ্ট ) সকাল ৯টার কিছু পরে পিয়ংইয়ং থেকে এয়ার কোরিও ফ্লাইটটি বেইজিংয়ে অবতরণ করে।

এয়ার কোরিও, উত্তর কোরিয়ার ফ্ল্যাগশিপ এয়ারলাইন। এটি ২০২০ সালের প্রথম দিকে দেশের বাইরে সর্বশেষ একটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর  পিয়ংইয়ং করোনা মহামারি মোকাবিলায় বিশ্বের সবচেয়ে কঠিন সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করেছিল।

আরও পড়ুন: চীনে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পাবে সিঙ্গাপুর-ব্রুনাই

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার ক্যারিয়ারকে দেশের সাথে ফ্লাইট পুনরায় চালু করার অনুমোদন দেওয়া হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor