যশোর : পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে দেশের সর্ববৃহৎ ও প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা ৩ দিন ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা যাত্রী, পশ্চিমবঙ্গের ভোটারদের যাতায়াত এবং পচনশীল পণ্যের বাণিজ্য চালু থাকবে।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদুর জানান, রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে টানা ৩ দিন এ পথে শুধুমাত্র পঁচনশীল পণ্য ছাড়া অন্য কেনো পণ্য আমদানি-রপ্তানি হবে না।
আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের জন্য টানা ৩দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকবে। ভারত থেকে পঁচনশীল কোনো পণ্য এলে দ্রুত খালাস দেওয়া হবে।
-B