মিলানে ই-পাসপোর্ট পরিষেবার উদ্বোধন

মনিটর রিপোর্ট Date: 25 August, 2023
মিলানে ই-পাসপোর্ট পরিষেবার উদ্বোধন

ঢাকা : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। এ সময় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল সেবাগ্রহীতারদের হাতে ই-পাসপোর্ট তুলে দেন।

এর মধ্যদিয়ে  বাংলাদেশের ৩৩তম বৈদেশিক মিশন হিসেবে ইতালির মিলানের কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট পরিষেবার সূচনা হয়।

এ সময় কনস্যুলেটে আয়োজিত সভায় রাষ্টদূত বলেন, প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ২০২০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করেন। ২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট উদ্বোধন ঘোষণা করে বলেন, ই-পাসপোর্ট বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।

তিনি বলেন, যুগের চাহিদা ও উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় অবস্থান, মর্যাদা সুসংহত করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ ই-পাসপোর্ট প্রবর্তন ও চালুর উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে বাংলাদেশের সব পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম এমনকি উন্নত দেশগুলোর স্বল্পসংখ্যক দেশে স্থাপিত হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সফল বাস্তবায়ন সম্ভব হলো।

আরও পড়ুন: বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলান কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কনসাল (শ্রম) ছাব্বির আহম্মেদ, মিলান কনসাল জেনারেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং মিলানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই।

-B

Share this post



Also on Bangladesh Monitor