আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে ইরান

-মনিটর অনলাইন Date: 25 April, 2026
আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে ইরান

ঢাকাঃ দীর্ঘ বিরতির পর আজ শনিবার (২৫ এপ্রিল)থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পুনরায় নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী উড়োজাহাজ  চলাচল শুরু হতে যাচ্ছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সামরিক সংঘাত শুরু হওয়ার পর দেশটির আকাশসীমা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। তবে বর্তমানে পাকিস্তানে মধ্যস্থতাকারী দেশগুলোর উপস্থিতিতে যুদ্ধবিরতি চলায় ধাপে ধাপে আকাশপথ পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান কর্তৃপক্ষ।

ইমাম খোমেনি এয়ারপোর্ট সিটির প্রধান নির্বাহী রামিন কাশেফ  নিউজ এজেন্সিকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে তুরস্কের ইস্তাম্বুল এবং ওমানের মাসকাট রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে অন্যান্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। 

তিনি নিশ্চিত করেছেন, বিমানবন্দরের সকল অবকাঠামো এবং নেভিগেশন সিস্টেম বর্তমানে পুরোপুরি সচল রয়েছে। যুদ্ধবিরতি চলাকালীন বিমানবন্দরটি শুধুমাত্র পণ্যবাহী কার্গো ফ্লাইটের জন্য উন্মুক্ত ছিল। নিরাপত্তা খাতিরে অনেক বিদেশি  উড়োজাহাজ সংস্থা তাদের উড়োজাহাজ সরিয়ে নিয়েছিল।

এদিকে, ইরানের জাতীয় পতাকাবাহী সংস্থা ইরান এয়ার গত ২২ এপ্রিল থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশীয় পরিসরে সেবা প্রদান শুরু করেছে।  উড়োজাহাজ সংস্থাটি আগামী ২৫ ও ২৬ এপ্রিল আরও বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor