১৫ সেপ্টেম্বর থেকে কলকাতা-সিকিম ফ্লাইট 

মনিটর রিপোর্ট Date: 07 September, 2023
১৫ সেপ্টেম্বর থেকে কলকাতা-সিকিম ফ্লাইট 

পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দর থেকে সরাসরি সিকিমের পাকিয়ং বিমানবন্দর ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। প্রতিদিনই এই আকাশপথে যাতায়াত করা যাবে প্লেনে।  ফলে কলকাতা এবং সিকিমের মধ্যে আরও মজবুত হবে ব্যবসায়িক ও পর্যটন যোগাযোগ।

সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরটি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার জানান, এই বিমানবন্দর থেকে ১৪ মার্চ ফ্লাইট চলাচল শুরু হয়েছিল। জুন পর্যন্ত সেই পরিষেবা অব্যাহত ছিল। এরপর ১৫ জুন খারাপ আবহাওয়ার জন্য পাকিয়ংয়ের ফ্লাইট বাগডোগরায় ঘুরিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছু দিন বন্ধ ছিল ফ্লাইট চলাচল।

তিনি আরও জানান, ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লি-পাকিয়ং ফ্লাইট সোম ও শুক্রবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন চলবে। তবে  কলকাতা-পাকিয়ং ফ্লাইট চলবে সপ্তাহে সাতদিনই।

আরও পড়ুন: পর্যটক কমে যাওয়ায় উদ্বিগ্ন কলকাতার হোটেল ব্যবসায়ীরা

পাকিয়ং বিমানবন্দরে অপারেটিং একমাত্র এয়ারলাইন হলো পরিষেবা সংস্থা স্পাইসজেট। ফ্লাইট পরিচালনাগত সমস্যার কারণে স্পাইসজেট গত ১৫ জুন থেকে এতদিন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

-B

Share this post



Also on Bangladesh Monitor