ফুঁসছে সিসিলি দ্বীপের মাউন্ট এটনা - সব ফ্লাইট বাতিল

মনিটর অনলাইন  Date: 16 August, 2023
ফুঁসছে সিসিলি দ্বীপের মাউন্ট এটনা - সব ফ্লাইট বাতিল

সক্রিয় হয়ে উঠেছে ইতালির সিসিলি দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট এটনা। অগ্ন্যুৎপাতের কারণে স্থানীয় কাতানিয়া বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। 

তিন হাজার ৩৩০ মিটার উচ্চতার আগ্নেয়গিরিটি গত ১৩ আগস্ট রাতে বিস্ফোরিত হয়। এর পর থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপে ছড়িয়ে পড়ে লাভা ও ছাই। পরে অবশ্য লাভা বের হওয়ার পরিমাণ কমে যায়।

রাস্তা ছাইয়ে ঢেকে যাওয়ায় ৪৮ ঘণ্টার জন্য মোটরসাইকেল ও সাইকেল চলাচল বন্ধ ঘোষণা করেছেন কাতানিয়ার মেয়র। গাড়ির গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশও দেয়া হয়।

এ ঘটনায় পূর্ব সিসিলিয়ান শহর কাতানিয়ায় উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে ওই অঞ্চলের রাজধানী পার্লেমোর চেয়ে বেশি মানুষ ভ্রমণ করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির দিনে সংকটে জর্জরিত ইতালির এ বিমানবন্দরে আগ্নেয়গিরি নতুন সমস্যা হয়ে দাড়িয়েছে। এর আগে অগ্নিকাণ্ডের কারণে কিছুদিন ভুগেছিল বিমানবন্দরটি।

কাতানিয়া থেকে ফ্লাইট আজ সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আগত ফ্লাইটগুলোকে সিসিলির অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: কুয়েতে অনলাইনে ভিসা প্রতারণার নতুন ফাঁদ

মাউন্ট এটনা ইউরোপের সর্ব্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। গত পাঁচ লাখ বছরে ঘন ঘন এর বিস্ফোরিত হওয়ার ইতিহাস রয়েছে। সর্বশেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৯২ সালে।

-B

Share this post



Also on Bangladesh Monitor