বেস্ট ইনোভেটিভ ব্যাংক ইন বাংলাদেশ পুরস্কার পেল এমটিবি

মনিটর রিপোর্ট Date: 03 September, 2023
বেস্ট ইনোভেটিভ ব্যাংক ইন বাংলাদেশ পুরস্কার পেল এমটিবি

ঢাকা : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার বিভাগে বেস্ট ইনোভেটিভ ব্যাংক ইন বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে। 

এ পুরস্কারটি অসাধারণ ডিজিটাল উৎকর্ষতার জন্য এমটিবির ক্রমাগত সাধনা এবং প্রচেষ্টার মূল্যায়ন হিসেবে বিবেচিত। 

সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রধান অতিথি হিসেবে এমটিবির প্রতিনিধি দলের হাতে পুরস্কার তুলে দেন। 

আরও পড়ুন: ইবিএল কার্ডধারীদের জন্য টার্কিশ এয়ারলাইনসে বিশেষ ছাড়

এ সময় এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস এবং হেড অব ডিজিটাল ব্যাংকিং খালিদ হোসেনসহ এমটিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া সে সময় অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

-B

Share this post



Also on Bangladesh Monitor