মাঝ আকাশে পাইলটের মৃত্যু, ২৭১ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

মনিটর অনলাইন Date: 18 August, 2023
মাঝ আকাশে পাইলটের মৃত্যু, ২৭১ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ২৭১ জন যাত্রী নিয়ে চিলিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী উড়োজাহাজ। মাঝ আকাশে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান পাইলট। এরপর  আপৎকালীন পরিস্থিতিতে সহকারী পাইলটের চেষ্টায় বিমানটি পানামাতে জরুরি অবতরণ করানো হয়।

খবরে বলা হয়েছে, পাইলট ইভান আন্দাউর (৫৬) উড়োজাহাজ চলার সময়ে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। উড়োজাহাজের  ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে থেকে জানানো হয়, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার ৩ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। 

এক বিবৃতিতে এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়, আমরা ইভানের ২৫ বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর মঙ্গলবার ফ্লাইটটি পানামা ছাড়ে। 

আরও পড়ুন: মালয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১০

ওই পাইলটের চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানিয়েছেন, তাদের কাছে ভালো চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।

-B

Share this post



Also on Bangladesh Monitor