নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

-মনিটর অনলাইন Date: 11 May, 2026
নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

ঢাকাঃ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন ধরে গেলে দ্রুত পদক্ষেপে সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। টিকে ৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা করে সোমবার ভোরে কাঠমান্ডুতে পৌঁছায়।

উড়োজাহাজটিতে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। অবতরণের সময় রানওয়েতে নামার সঙ্গে সঙ্গেই চাকায় আগুন ধরে যায়।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিমানবন্দরের দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

এএনআই জানিয়েছে, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি ‘টেবল টপ’ বিমানবন্দর হিসেবে পরিচিত। অর্থাৎ এটি আশপাশের এলাকার চেয়ে উঁচু স্থানে অবস্থিত এবং রানওয়ের এক বা একাধিক পাশে খাড়া ঢাল রয়েছে। এ ধরনের বিমানবন্দরে অবতরণ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor