৩ মাসের জন্য পরিবার নিতে পারবেন সৌদি আরব প্রবাসীরা

মনিটর রিপোর্ট Date: 23 August, 2023
৩ মাসের জন্য পরিবার নিতে পারবেন সৌদি আরব প্রবাসীরা

ঢাকা : সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ৩ মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

তিনি বলেন, সৌদি আরবে যারা কর্মরত রয়েছেন, তারা এখন থেকে সর্বোচ্চ ৩ মাসের জন্য তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে সেদেশে নিয়ে যেতে পারবেন। 

বুধবার (২২ আগষ্ট)সচিবালয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য দরজা খুলছে সৌদি আরব

হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ আগামীকাল ঢাকায় উদ্বোধন করবেন তৌফিক আল-রাবিয়াহ। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ।

-B

Share this post



Also on Bangladesh Monitor