কভিড-১৯ এর নতুন একটি ভেরিয়েন্ট শনাক্ত করেছেন লন্ডনের চিকিৎসাবিজ্ঞানীরা। তাদের মতে, যুক্তরাজ্যে ভাইরাসের ধরনটির মিউটিশনের আধিক্য উদ্বেগের কারণ তৈরি করেছে।
বিএ.২.৮৬ নামের ভেরিয়েন্টটি জেনিটিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত অল্প কয়েকটি সিকোয়েন্সের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
ভেরিয়েন্টটি প্রথমবার শনাক্ত হয় ইসরায়েলে। পরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কে শনাক্ত হয় বলে জানাচ্ছে প্রতিবেদন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিষয়ক সংস্থা গতকাল শুক্রবার (১৮ আগস্ট) দেশটিতে নতুন ভেরিয়েন্ট শনাক্তের খবর নিশ্চিত করে।
আরও পড়ুন: বৈশ্বিক আকাশপথ - যাত্রীর সংখ্যা ফিরেছে কভিড-পূর্ব পর্যায়ে
এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএ.২.৮৬ ভেরিয়েন্টকে পর্যবেক্ষণে নিয়েছে বলে ঘোষণা দেয়। বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই ভেরিয়েন্ট সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
-B