৭ অক্টোবর শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন

মনিটর রিপোর্ট Date: 08 August, 2023
৭ অক্টোবর শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন
ছবি - অহিদুজ্জামান টিটু  

ঢাকা: আগামী ৭ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের এক অংশের উদ্বোধন ঘোষণা করবেন। 

তিনি বলেন, সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী সফট ওপেনিং করবেন। সফট উদ্বোধনের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

মঙ্গলবার(৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ সম্মেলনে মফিদুর রহমান জানান, ৭ অক্টোবর আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে। 

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘৮২ শতাংশ কাজ সম্পাদিত হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাব ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করব। আমরা আশা করছি আমাদের পরিকল্পনা মাফিক কাজ শেষ হবে।’ 

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, এখানকার ফিচারগুলো অত্যাধুনিক। দৃষ্টিনন্দন সেলিং থাকবে। যাত্রীরা এসব দেখে গর্ববোধ করতে পারবে।

কোভিডের সময়ও এই প্রকল্পের কাজ থেমে থাকেনি বলে জানান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, ‘আমরা এই প্রকল্পে ৭০০ কোটি টাকা সাশ্রয় করেছিলাম। আমাদের প্রকল্পের নির্ধারিত ছিল ১২টি বোর্ডিং ব্রিজ, ওই টাকা দিয়ে কিছু অংশ তৈরি করা হবে।’ 

২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসংয়ের অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণকাজ করছে। এ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

Read More: Bahrain Airport and Gulf Air records significant passenger, air traffic growth in first half

বেবিচকের তথ্য অনুযায়ী, হজরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন ৩০টির বেশি বিমান সংস্থার ১২০-১৩০টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব বিমানের ১৯ থেকে ২১ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল (টার্মিনাল ১ ও ২) ব্যবহার করেন। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছে। 

  • -B   

Share this post



Also on Bangladesh Monitor