ইবিএল কার্ডধারীদের জন্য টার্কিশ এয়ারলাইনসে বিশেষ ছাড়

মনিটর রিপোর্ট Date: 03 September, 2023
ইবিএল কার্ডধারীদের জন্য টার্কিশ এয়ারলাইনসে বিশেষ ছাড়

ঢাকা :  টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা। 

সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার এবং টার্কিশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-বাংলাদেশ এমরাহ কারাকা। 

আরও পড়ুন: বেস্ট ইনোভেটিভ ব্যাংক ইন বাংলাদেশ পুরস্কার পেল এমটিবি

ইবিএল হেড অব ব্যাংকাস্যুরেন্স, স্টুডেন্ট ব্যাংকিং অ্যান্ড রিটেইল প্রপোজিশন্স মো. বিন মাজিদ খান এবং টার্কিশ এয়ারলাইনসের সেলস ও স্টেশন অফিশিয়াল এজাজ কাদরি এ সময় উপস্থিত ছিলেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor