চালু হচ্ছে সুপারসনিক উড়োজাহাজ, ৯০ মিনিটেই নিউইয়র্ক থেকে লন্ডন

মনিটর অনলাইন  Date: 28 August, 2023
চালু হচ্ছে সুপারসনিক উড়োজাহাজ, ৯০ মিনিটেই নিউইয়র্ক থেকে লন্ডন

একুশ শতকের গোড়ার দিকেও লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছাতে সময় প্রয়োজন হতো সাত থেকে আট ঘণ্টা। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ৫ ঘণ্টায়। আর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কল্যাণে নিউইয়র্ক থেকে লন্ডনে পৌঁছানো যাবে মাত্র ৯০ মিনিটে। 

‘উচ্চ গতির কৌশল’ সম্পর্কে একটি ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে নাসা।

খুব শিগগিরই সুপারসনিক প্যাসেঞ্জার ফ্লাইট চালু করা হবে। গবেষণা এক ধাপ এগিয়েছে। ম্যাক ৪ বাণিজ্যিক ফ্লাইটগুলো ঘণ্টায় ৩ হাজার মাইলের বেশি ভবিষ্যতে অতিক্রম করতে পারবে কিনা সে বিষয়ে সাম্প্রতিক গবেষণার পর এ তথ্য জানানো হয়েছে। 

নাসা তার কোয়েস্ট মিশনের অংশ হিসাবে এক্স-৫৯ নামক ‘শান্তিপূর্ণ’ সুপারসনিক উড়োজাহাজ তৈরি করছে। ম্যাক ৪ এ ভ্রমণকারী একটি জেট সম্ভাব্য ৯০ মিনিটের মধ্যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে। 

আরও পড়ুন: বৈশ্বিক পর্যটন অর্থনীতি ১৫ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে

পরবর্তী গবেষণায় উচ্চগতির ভ্রমণের ডিজাইন তৈরি, এর সম্ভাবনা, ঝুঁকি ও চ্যালেঞ্জের রূপরেখা অন্বেষণ আর প্রয়োজনীয় প্রযুক্তির জন্য কোম্পানিগুলোতে চুক্তিবদ্ধ করার কাজ চালানো হবে। গবেষণায় কাজ করবে দুটি দল। একটি বোয়িংয়ের নেতৃত্বে আর অন্যটি নর্থরপ গ্রুম্যান অ্যারোনটিক্স সিস্টেমস।

-B

Share this post



Also on Bangladesh Monitor