ব্রিটেনে করোনার নতুন ভ্যারিয়েন্টে যেসব উপসর্গ দেখা যাচ্ছে

মনিটর অনলাইন  Date: 07 August, 2023
ব্রিটেনে করোনার নতুন ভ্যারিয়েন্টে যেসব উপসর্গ দেখা যাচ্ছে

বিশ্বজুড়ে নিয়ন্ত্রণে এসেছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। স্বাভাবিক হয়েছে জনজীবন। তুলে নেওয়া হয়েছে এই ভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধও। কিন্তু পরিস্থিতিতে করোনার একটি নতুন প্রজাতি আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নতুন এই প্রজাতির নাম ‘এরিস’। ব্রিটেনে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোসাভাইরাসের নতুন একটি রূপ ব্রিটেনজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে বলে জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)।

জানা গেছে, করোনাভাইরাসের ইজি.৫.১ ভ্যারিয়েন্টটি এরিস নামে পরিচিত এবং এটি করোনার আরেক রূপ ওমিক্রন থেকে এসেছে। গত মাসে ব্রিটেনে করোনার এই ধরনটি প্রথম শনাক্ত হয়।
যেসব উপসর্গ দেখা যাচ্ছে এই ভ্যারিয়েন্টে

আরও পড়ুন: করোনার নতুন আতঙ্ক ‘এরিস’, জিনোম সিকুয়েন্স পরীক্ষার নির্দেশ

ব্রিটিশ সংবাদমাধ্যমের মতে, করোনার নতুন ধরন এরিসের পাঁচটি সাধারণ উপসর্গ রয়েছে। সেগুলো হচ্ছে- নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি এবং গলা ব্যথা। এটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে এবং সাম্প্রতিককালে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor