থাই এয়ারওয়েজের কঠোর নির্দেশনা

-মনিটর রিপোর্ট Date: 02 May, 2026
থাই এয়ারওয়েজের কঠোর নির্দেশনা

ঢাকাঃ প্রবাসী বাংলাদেশিদের লাওসগামী ওয়ান-ওয়ে (একমুখী) টিকিট ইস্যুর ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে  থাই এয়ারওয়েজ।

 এক বিজ্ঞপ্তিতে থাই এয়ারওয়েজ জানায়, ট্রাভেল এজেন্সি ও টিকিটিং এজেন্সিকে লাওসের ভিয়েনতিয়েন (ভিটিই) গন্তব্যে কর্মীদের জন্য একমুখী টিকিট ইস্যুর আগে বাধ্যতামূলকভাবে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে।

এগুলোর মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ক্লিয়ারেন্স যাচাই, চাকরির চুক্তিপত্রের সত্যতা নিশ্চিত করা এবং বৈধ ভিসা ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা উল্লেখযোগ্য।

এয়ারলাইনটি আরও সতর্ক করেছে, ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্রধারী যাত্রী কিংবা যারা বোর্ডিং বা ইমিগ্রেশনে প্রত্যাখ্যাত হন, তাদের ‘অবৈধ’ (নন-বোনা ফাইড) হিসেবে গণ্য করা হবে। এমন ক্ষেত্রে টিকিট ইস্যুকারী এজেন্টকে পূর্ণ দায়ভার বহন করতে হবে। 

এছাড়াও এজন্য শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে এমনকি এজেন্সির টিকিট ইস্যুর অনুমতি স্থগিতও করতে পারে থাই এয়ারওয়েজ।

-B

Share this post



Also on Bangladesh Monitor