আজ বন্ধ থাইল্যান্ডের ই-ভিসা পেমেন্ট

-মনিটর রিপোর্ট Date: 26 April, 2026
আজ বন্ধ থাইল্যান্ডের ই-ভিসা পেমেন্ট

ঢাকাঃ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রবিবার(২৬ এপ্রিল) থাইল্যান্ডের ই-ভিসা পেমেন্ট ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ থাকবে। 

রয়্যাল থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত ওই দিনে ই-ভিসা সংক্রান্ত অনলাইন অর্থ পরিশোধের সুবিধা চালু থাকবে না।

দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণকালীন সময়ে আবেদনকারীরা ই-ভিসার আবেদন প্রক্রিয়ার অন্যান্য ধাপ সম্পন্ন করতে পারলেও পেমেন্ট অংশটি কার্যকর থাকবে না। ফলে যারা ওই দিন নতুন করে ই-ভিসার ফি পরিশোধ করতে চাচ্ছেন, তারা সাময়িকভাবে এ সেবা পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে পরবর্তী কার্যদিবসে ই-ভিসা পেমেন্ট সিস্টেম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। তখন স্বাভাবিক নিয়মে অনলাইন পেমেন্ট গ্রহণ করা হবে।

এ অবস্থায় ভ্রমণপ্রত্যাশী ও ই-ভিসা আবেদনকারীদের সময়সূচি বিবেচনা করে আগেভাগে আবেদন ও পেমেন্ট সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দূতাবাসের অফিসিয়াল তথ্যসূত্র অনুসরণ করে হালনাগাদ তথ্য জানার অনুরোধ জানানো হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor