জর্ডানে ৭ মাসে পর্যটক বেড়েছে ৫০ শতাংশ

মনিটর অনলাইন  Date: 24 August, 2023
জর্ডানে ৭ মাসে পর্যটক বেড়েছে ৫০ শতাংশ

জর্ডানে চাঙ্গা হচ্ছে পর্যটন খাত। চলতি বছরের প্রথম ৭ মাসে গত বছরের তুলনায় পর্যটক সমাগম বেড়েছে ৫০ শতাংশ। সাম্প্রতিক সরকারি তথ্য বলছে, জানুয়ারি-জুলাই সময়ে দেশটিতে ৩০ লাখ পর্যটক এসেছে। 

জর্ডানের যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফয়সাল শবউল জানিয়েছেন, পর্যটক সংখ্যা বাড়ায় ২০২২ সালের জানুয়ারি-জুলাই সাত মাসের তুলনায় ২০২৩ সালের একই সময়ে পর্যটন আয় বেড়েছে ৬০ শতাংশ। ‘‌পর্যটন খাতে টেকসই উন্নয়ন অর্জনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক দ্বিতীয় বার্ষিক সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘‌জর্ডানের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ১৪ দশমিক ৬ শতাংশ এবং এ খাতে প্রত্যক্ষভাবে প্রায় ৫৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।’

আরও পড়ুন: আগামী প্রজন্ম চাঁদে পর্যটনের স্বপ্ন দেখবে

জর্ডান নিউজ এজেন্সি জানিয়েছে, জুলাইয়ে দেশটি ২০২৩ সালের প্রথমার্ধে ২৪৫ কোটি মার্কিন ডলার রাজস্ব আয়ের রেকর্ড করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৯ দশমিক ৪ শতাংশ বেশি। ফলে পর্যটন খাত এখন জর্ডানের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রকাশিত তথ্য বলছে, শুধু জুনে পর্যটন খাতের আয় ৬৩ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় উল্লেখযোগ্য ২৮ দশমিক ৮ শতাংশ বেশি।

-B

Share this post



Also on Bangladesh Monitor