যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

-মনিটর রিপোর্ট Date: 30 April, 2026
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

ঢাকাঃ যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সন্তান জন্মগ্রহণ করলে, সেই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে— এমন উদ্দেশ্যে দেশটির ভিসা ব্যবহার করা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে এটাই আপনার মূল ভ্রমণ উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

যারা পর্যটন বা অন্য বৈধ উদ্দেশ্যে ভিসা আবেদন করবেন, তাদের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে যেন আবেদনপত্রে ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট ও সত্য হয়। অন্যথায় ভিসা না পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা আবেদনেও জটিলতা তৈরি হতে পারে।

-B

Share this post



Also on Bangladesh Monitor