বাণিজ্যিক এয়ারলাইন পরিচালনার লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন

-মনিটর রিপোর্ট Date: 20 April, 2026
বাণিজ্যিক এয়ারলাইন পরিচালনার লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন

ঢাকাঃ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশনকে বাণিজ্যিক এয়ারলাইন  পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করেছে। 

রবিবার (১৯ এপ্রিল) বেবিচক এই লাইসেন্স অনুমোদন দেয়।

সূত্র জানায়, আকিজ বশির এভিয়েশন গত বছর লাইসেন্সের জন্য আবেদন করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি ২০২২ সালের ১১ মার্চ ট্রেড লাইসেন্স গ্রহণ করে এবং লাইসেন্সের মেয়াদ ৩০ জুন, ২০২৫ পর্যন্ত। ২০২২ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে।

শেখ বশির উদ্দিন ২০২৫ সালের ১৫ এপ্রিল অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে নিযুক্ত হন। পরে, ২৬ আগস্ট তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি আকিজ বশির এভিয়েশন লিমিটেডের বাণিজ্যিক এয়ারলাইন পরিচালনার লাইসেন্স পাওয়ার জন্য বেবিচকে আবেদন করেন।

আকিজ বশির এভিয়েশন, প্রতিষ্ঠানটির সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও লাইসেন্সের জন্য অপেক্ষা করছিল। প্রতিষ্ঠানটির পাইলট, ইঞ্জিনিয়ার, হ্যাঙ্গারসহ সব কিছুই প্রস্তুত ছিল।

শেখ বশির উদ্দিন গণমাধ্যমে বলেন, “আমি প্রভাব বিস্তার করলে তো অনেক আগেই লাইসেন্স পেয়ে যেতাম। তবে আমি নিয়মতান্ত্রিকভাবেই এ পদে দায়িত্ব পালন করছি এবং লাইসেন্সের জন্য আবেদন করেছি।”

-B

Share this post



Also on Bangladesh Monitor