এমিরেটসের মজার গেমশো-স্টাইল ভিডিও উন্মোচন

-মনিটর রিপোর্ট Date: 30 April, 2026
এমিরেটসের মজার গেমশো-স্টাইল ভিডিও উন্মোচন

এমিরেটস তাদের বিলিয়ন ডলারের বিশাল রেট্রোফিট কর্মসূচির নেপথ্যের চিত্র তুলে ধরে একটি সৃজনশীল ভিডিও প্রকাশ করেছে। ২১৯টি উড়োজাহাজের অভ্যন্তর সম্পূর্ণ নতুনভাবে সজ্জিতকরনের  এই উদ্যোগকে হালকা হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এখানে  জনপ্রিয় হোম রেনোভেশন গেমশোর অনুকরণ করা হয়েছে।

পর্যন্ত ৯৪টি উড়োজাহাজের কাজ সম্পন্ন হয়েছে, বাকি  ১২৫টির কাজ ক্রমান্বয়ে সম্পন্ন করা হবে। ভিডিওতে দেখা যায়, এক এমিরেটস ক্যাপ্টেন তার পরিবার Do It Yourself Dubai’ নামের একটি কাল্পনিক গেমশোতে নিজেদের বাড়ির পরিবর্তে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রেনোভেট করার সিদ্ধান্ত নেয় । অতপর দৃশ্য স্থানন্তরিত হয়  এমিরেটস ইঞ্জিনিয়ারিং স্থাপনায়।  এখানেই বিশ্বের সবচেয়ে বড় ‘DIY’ প্রকল্প বাস্তবায়ন করছেন প্রকৌশলীরা।

প্রতিটি উড়োজাহাজ সম্পূর্ণভাবে এমিরেটসের নিজস্ব টিম দ্বারা নতুন করে সজ্জিত করা হচ্ছে। একটি বোয়িং ৭৭৭-এর জন্য প্রয়োজন হয়  প্রায় ১৮ দিন, আর ডাবল-ডেকার এয়ারবাস এ৩৮০-এর জন্য  প্রায় ২২ দিন।

এমিরেটসের অভ্যন্তরেই ভিডিওটির ধারণা তৈরি হয়েছে। প্রাগের স্টুডিও এবং দুবাইয়ে বাস্তব উড়োজাহাজে এর শুটিং করা হয়েছে। লন্ডনভিত্তিক Framestore Pictures এটি প্রযোজনা করেছে, এবং পরিচালনা করেছেন William Bartlett Simon Willows ভিডিওটি ২০২৬ সালের মে মাস থেকে বিশ্বজুড়ে প্রচারিত হবে।

Share this post



Also on Bangladesh Monitor