শিক্ষার্থীদের ফের পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা


ঢাকা: পাইলট হওয়ার স্বপ্ন পূরণের জন্য শিক্ষার্থীদের আবারও সুযোগ দিচ্ছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটির ‘স্টুডেন্ট পাইলট’ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
এই পদে প্রশিক্ষণ শেষে সফলভাবে এটিআর উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে যোগদানের পর মাসিক বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতের যেকোনো একটিতে জিপিএ ৫ থাকতে হবে। এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০, ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে দুটি বিষয়ে জিপিএ ৫ এবং একটিতে জিপিএ ৪ থাকতে হবে।
ও লেভেল প্রার্থীদের গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত চারটি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স ও শারীরিক যোগ্যতা
আবেদনের শেষ তারিখে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৭.৬৪ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের ১৬২.৫৬ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) হতে হবে। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে এবং বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে।
প্রার্থীদের চশমা ছাড়া ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। দৃষ্টিশক্তি সংশোধনের মাধ্যমে ৬/৬ করা গ্রহণযোগ্য। তবে বর্ণান্ধ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
ভাষাগত দক্ষতা
বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় সাবলীল হতে হবে। অন্য ভাষায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের https://studentpilot.usbair.com/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
নিয়োগসংক্রান্ত সতর্কতা
ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হয় না। নিয়োগের নামে কেউ অর্থ দাবি করলে প্রয়োজনীয় তথ্য ও নথিসহ feedback@usbair.com ঠিকানায় অভিযোগ জানাতে হবে।
কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।










