নভোএয়ারে কক্সবাজার প্যাকেজ, কিস্তি ১,৮২৮ টাকা


ঢাকাঃ দেশের জনপ্রিয় এয়ারলাইন্স নভোএয়ার শরৎকালীন কক্সবাজার ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে।
মাসিক ১ হাজার ৮২৮ টাকা কিস্তিতে তিন দিন দুই রাতের এ ভ্রমণ প্যাকেজে ভ্রমণ করা যাবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ভ্রমণপিপাসুরা এ অফারের আওতায় বিশ্বমানের পাঁচ তারকা হোটেলসহ বিভিন্ন মানের হোটেলে থাকার সুযোগ পাবেন। পাশাপাশি কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা এবং সকালের নাস্তাসহ বিভিন্ন সুবিধা থাকছে।
প্যাকেজটি দুজনের জন্য কিনতে হবে।
গ্রাহকরা ছয় মাসের কিস্তিতে প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন।
এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা নিতে পারবেন।
প্যাকেজের আওতায় কক্সবাজারের ১৮টি হোটেলের যেকোনো একটিতে পছন্দ অনুযায়ী থাকার সুযোগ থাকছে। হোটেল ও রুমের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হবে। একক বা দুই বা ততোধিক ভ্রমণকারীর জন্যও মূল্য ভিন্ন হবে।
প্যাকেজের আওতাভুক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে- হোটেল রামাদা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সি প্যালেস, সীগাল হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টুডে, লং বিচ হোটেল, সানরাইজ হরাইজন হোটেল, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব ও সিউর স্টে বাই বেস্ট ওয়েস্টার্ন।
ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বর্তমানে কক্সবাজারের পাশাপাশি নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটেও ফ্লাইট পরিচালনা করছে।










