চীনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সৌদি আরব
A
By A Monitor Report
Published: August 25, 2021 | 12:00 AM1 min read

সৌদি আরব কর্তৃপক্ষ চীনের দুটি করোনা ভ্যাকসিন সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ কর্তৃক এই ভ্যাকসিন দুটির অনুমোদনের তথ্য প্রকাশ করেছে। এর ফলে চীনা এই দুটি ভ্যাকসিন গ্রহণকারী বাংলাদেশীদের দেশটিতে ভ্রমনের বিশেষ করে ওমরা করার ক্ষেত্রে ভ্যাকসিনজনিত বাধা দূর হলো।
তবে আরব নিউজের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় যে দেশটিতে প্রবেশের জন্য করোনা ভ্যাকসিন কার্যক্রম সম্পন্নকারী ব্যাক্তিকে সৌদি সরকার অনুমোদিত ভ্যাকসিনের বুস্টার ডোজও নিতে হবে।
ইতোপূর্বে সৌদি আরব আগে করোনার চারটি টিকার অনুমোদন প্রদান করে; ফাইজার-বায়োএনটেক মডার্না,জনসন অ্যান্ড জনসন এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।
বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা ব্যবহার করা হচ্ছে।
Spread the word










