আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি


ঢাকাঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার(১০-১২অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট।
এসব ফ্লাইটের মোট ৩০১২ জন যাত্রী ছিল।
এর আগে রবিবার (১১অক্টোবর) হুথিদের হামলার
সর্বশেষ রাতে চালানো হামলায় অন্তত ১ জন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে ৫ বার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত হন।
হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রায় ২ মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।
তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো উড়োজাহাজ সংস্থা সৌদির আকাশ দিয়ে উড়োজাহাজ চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক এ বড় হামলার ঘটনা ঘটে।










