ঈদে বিমান যাত্রীদের উপহার ও বিশেষ খাবার পরিবেশন

মনিটর রিপোর্ট
Published: May 28, 2026 | 09:36 PM1 min read

ঢাকাঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণ ও উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করেছে।
ঈদের দিন হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলবিনিময় অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এ উদ্যোগ যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তরিক সেবাদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।
Spread the word








