মে মাসে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ বেড়েছে

মনিটর রিপোর্ট
Published: June 06, 2026 | 01:26 PM1 min read

ঢাকাঃ ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস গত মে মাসে ৮১টি বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করেছে।
শুক্রবার (৬জুন) প্রকাশিত প্রতিষ্ঠানটির মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় উড়োজাহাজ সরবরাহ বেড়েছে ৫৯ শতাংশ।
মূলত প্রশাসনিক জটিলতা কাটিয়ে চীনের বাজারে পুনরায় সরবরাহ শুরু হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে এয়ারবাস কর্তৃপক্ষ।
চলতি বছরে এখন পর্যন্ত এয়ারবাস মোট ২৬২টি উড়োজাহাজ গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি জানুয়ারি-মে পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮১৫টি উড়োজাহাজের অর্ডার পেয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে ৮৭০টি উড়োজাহাজ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এয়ারবাস।
Spread the word










