সাজেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

মনিটর রিপোর্ট
Published: October 12, 2026 | 01:27 PM1 min read

রাঙামাটি : রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করে পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সাজেক থেকে সরিয়ে আনার দাবিতে রাঙামাটি সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ-অধিকার রক্ষা কমিটি অবরোধ কর্মসূচি ডেকেছিল। তাদের ৪৮ ঘণ্টার অবরোধ ৭ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হলেও পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
Spread the word










