হামলার মুখে আকাশসীমা বন্ধ করলো কুয়েত

মনিটর অনলাইন
Published: June 11, 2026 | 11:49 AM1 min read

ঢাকাঃ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। একই সময়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানি আগ্রাসনের’ আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, অনুমোদিত চুক্তি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে।
পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। উড়োজাহাজ চলাচল বন্ধের ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Spread the word










