
বান্দরবান : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের ৪টি পর্যটনকেন্দ্রে ১ দিনের জন্য প্রবেশমূল্য মওকুফ করেছে জেলা প্রশাসন।আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) পর্যটক ও স্থানীয়রা বিনামূল্যে এসব পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কোনো প্রবেশমূল্য দিতে হবে না।জেলা প্রশাসন সূত্র জানায়, বান্দরবানকে পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে পরিচিত করার লক্ষ্যে বিভিন্ন দিবস উপলক্ষে এসব পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য মওকুফ করা হয়।














