
ঢাকাঃ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বমোট ৪৮ হাজার হাজর ৪০৩ জন হাজি নিরাপদে ফিরেছেন।বুধবার (১০জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৯১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪৪ হাজার ৪৮৮ জন হাজি।হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১১২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৯ হাজার ৮৩২ জন, সৌদি এয়ারলাইন্স ৪৫টি ফ্লাইটে ১৮ হাজার ১২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ২ হাজার ৭৫০ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬০ হাজার ৭২৮ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৭ হাজার ১০২ টি সেবা প্রদান করা হয়েছে।উল্লেখ্য, চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।













