বিমান-পর্যটনে পূর্ণমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত


ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।
শুক্রবার রাত প্রায় ৭টা ৪০ মিনিটে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রশিদুজ্জামান মিল্লাতসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদের শপথ ও গোপনীয়তার শপথ নেন।
রশিদুজ্জামান মিল্লাতের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিমান ও পর্যটন খাতে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন, বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটন খাতের সম্প্রসারণে তাঁর দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন রশিদুজ্জামান মিল্লাত।
এর আগে তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।










