গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

মনিটর ডেস্ক রিপোর্ট
Updated: August 20, 2026 | 05:48 AM1 min read

ঢাকাঃ গ্রিসের সিফনোসে দ্বীপে সোমবার (১৭ আগস্ট) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও ২ যাত্রী নিহত হয়েছেন।
উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে পাইলট ও দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দুর্ঘটনাস্থল বলে মনে হওয়া একটি জায়গা দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, একটি শুষ্ক পাহাড়ের ঢালে আগুনের একটি গোলা থেকে কালো ধোঁয়ার স্তম্ভ তৈরি হচ্ছিল।
Spread the word










