সমুদ্র রক্ষায় ১০০ কিলোমিটার পরিচ্ছন্ন অভিযান

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকজন শিক্ষার্থী ‘সি বিচ হাইকিং’-এর ব্যানারে সমুদ্র পাড়ের আবর্জনা পরিষ্কারে ১০০ কিলোমিটার পদযাত্রা করেন।
চার দিনব্যাপী এই ‘সি বিচ হাইকিং’-এর লক্ষ্য ছিল সমুদ্র পাড়ের ১০০ কিলোমিটার পদযাত্রা করে তারা পরিষ্কার করবেন।
সমুদ্রে মানুষ ঘুরতে গিয়ে বিভিন্নভাবে পানির বোতল, চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট ইত্যাদি ময়লা সমুদ্রে ফেলেন, যেগুলো সমুদ্রের জীববৈচিত্র্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন সমস্যা নিরসনে মানুষকে বোঝানো, সঠিক পরামর্শ এবং সমুদ্র রক্ষার কাজে সহযোগিতা করতে হাইকিং করেন তারা।
দলের সদস্যরা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বি. এড. রায়হান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিদ্ধেশ্বরী কলেজের অর্থনীতি বিভাগের আশিকুর রহমান তুরাগ এবং আরেক ভ্রমণপ্রিয় চাকরিজীবী স্বপন মোড়ল। এছাড়াও কবি নজরুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী তোকান বাদশা তাদের সহযোগী ছিলেন। স্লোগান ছিল ‘Save_Ocean_Clean_Beach’।
এ বিষয়ে বি ডি রায়হান বলেন, সমুদ্রের তীরে হাইকিং করা সর্বদাই অসাধারণ অভিজ্ঞতা। সাগরের জেলেদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ভাষা অনেক বেশি বিমোহিত করেছে। মানুষের জীবন কত সংগ্রামী হয়ে থাকে এই শিক্ষাই বিচ হাইকিং থেকে পেয়েছি।
স্বপন মণ্ডল বলেন, সন্ধ্যায় টেন্টের ভেতর শুয়ে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া। এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র তার মাঝে হাঁটা এমন বিভিন্ন রকম মনোমুগ্ধকর দৃশ্য। আমাদের হাইকিংটা খুবই ভালো ছিল। সবশেষে ভ্রমণপ্রিয় ভাই বোনদের উদ্দেশে বলতে চাই, ভ্রমণ স্পটে ময়লা, পানির বোতল, খাবার খেয়ে কোনো প্যাকেট ফেলবেন না, এগুলো সাথে করে এনে একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন।’
আশিকুর রহমান তুরাগ বলেন, হাইকিংয়ের অভিজ্ঞতাটা ছিল এবারই প্রথম৷ চার দিনের স্মৃতি কখনোই ভুলবো না। সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকারে সমুদ্র পাড়ে আটকে যাওয়া, জেলেদের নৌকায় রাত্রিযাপনের মতো অনেক এডভেঞ্চার ও আনন্দময় কিছু মুহূর্ত তাড়া করে বেড়ায়।
মো. আরাফাত হোসেন বলেন, শহরের দূষিত পরিবেশ থেকে নিজেকে একটু রক্ষার জন্য নতুন কিছু করাই ছিল আমাদের উদ্দেশ্য। যখন শুনলাম আমার বন্ধুরা সমুদ্রের পরিবেশ রক্ষা এবং মানুষকে সচেতন করার জন্য বিচ হাইকিং করবে, তখন আমিও তাদের সাথে এই উদ্যোগে যোগ দেই।
-B










