বরফের নিচে ৫০ বছর

অলৌকিক! বরফের গভীরে কোনো প্রাণী বাঁচতে পারে তা বিশ্বাস করাও কঠিন।
তবে বরফের ৩০ কিলোমিটার নিচেও জীবিত পাওয়া গেছে কয়েকটি সি অ্যানেমনি বা সাগর কুসুম। প্রায় ৫০ বছর সেগুলো চাপা পড়ে ছিল।
অ্যানেমনি অমেরুদণ্ডী জলজ প্রাণী। এগুলো সম্পর্কে আগে বিজ্ঞানীদের তেমন ধারণা ছিল না। শুধু তাই নয়, বরফের ৩০ কিলোমিটার নিচে কী থাকতে পারে তাই জানা সম্ভব হয়নি। এবার সম্ভব হয়েছে উত্তর অ্যান্টার্কটিকায় একটি বিশাল আকারের বরফখণ্ড গলে যাওয়ার কারণে। (B)
ওয়েডেলে সাগরের ওই বরফ খণ্ডটি এতটাই বড় ছিল যে, নিউইয়র্কের মতো দুটি শহর ধারণ করতে পারত। সম্প্রতি অ্যান্টার্কটিকার বরফের গভীরে পাঁচ দশক ধরে জীবিত থাকা সাগর কুসুমের সঙ্গে আরও বেশ কয়েকটি প্রাণী আবিস্কার করেছেন জার্মানির গবেষকরা। তারা ওই এলাকায় পোলারস্টার্ন নামের একটি বিশেষ জাহাজ নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছেন। আবিস্কার হওয়া অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে 'মোলাস্ক', 'ফিল্টার ফিডার', 'সি স্টার', 'সি কিউকামবার' এবং অন্তত পাঁচটি নতুন প্রজাতির মাছ। পেয়েছেন দুটি নতুন প্রজাতির স্কুইডও।
পোলারস্টার্ন মিশনের দায়িত্বে থাকা আলফ্রেড ভেগেনার ইনস্টিটিউট ফর পোলার অ্যান্ড মেরিন রিসার্চ নামের সংস্থাটি জানিয়েছে, সাগরে বরফের মাঝে এত দীর্ঘসময় কীভাবে প্রাণীগুলো বেঁচে ছিল তা জানার চেষ্টা চলছে।










