৫জি স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ

৫জি স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ
আগামী ৩১ মার্চ ফাইভজির স্পেকট্রাম নিলাম করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। তবে এই নিলামের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে ৮ মার্চের মধ্যে অপারেটরগুলোকে জানাতে হবে।
জানা গেছে, মোবাইল ফোন অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তা ও খাত সংশ্লিষ্টদের নিয়ে ১০ মার্চ প্রস্তুতি বৈঠক হবে। নিলামে অংশগ্রহণের আবেদন ১৪ মার্চের মধ্যে জমা দিতে হবে এবং যোগ্য অংশগ্রহণকারীর তালিকা প্রকাশ করা হবে ১৬ মার্চ।
রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২ এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা মতে, নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য টেলিকম অপারেটরদের ৬ মাস সময় দেওয়া হবে।
নিলামের মাধ্যমে ২ দশমিক ৩ গিগাহার্টজ (২৩০০-২৪০০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ৬ ব্লকে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ (২৫০০-২৬৯০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ১২ ব্লকে ১২০ মেগাহার্টজ স্পেকট্রাম দেবে বিটিআরসি।
উভয় ব্যান্ডের জন্য প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে কমিশন।
-B










