ব্রাজিলে ছোট উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৭

ব্রাজিলে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৮ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমটি বলছে,উড়োজাহাজটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের তোলা ছবিতে ঘাস এবং গাছে ঢাকা পাহাড়ের পাশে ভেঙে পড়ার কিছুক্ষণ পরে উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন। দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে। ওই সময়ে আমাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা সোশ্যাল মিডিয়াতে লিখেন, উড়োজাহাজ দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু নিহত হয়েছে। বার্সেলস শহর থেকে উত্তরে এটি বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।
-B










