১০ দিন পর বাংলাবান্ধা বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে
A
মনিটর রিপোর্ট
Published: October 10, 2022 | 12:00 AM1 min read

দূর্গাপুজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ছুটিতে দেশের একমাত্র চারদেশিয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ওই সময়ে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক ছিল বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম।
-B
Spread the word










