ব্র্যাক ব্যাংক ও লা মেরিডিয়ানের মধ্যে চুক্তি

ঢাকা: লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং লা মেরিডিয়ান ঢাকার ম্যানেজিং ডিরেক্টর হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় লা মেরিডিয়ান ঢাকার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ডিরেক্টর তাসনুভা ইসলাম, ফাইন্যান্স অ্যাডভাইজার এবিএম আব্দুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবিএম ইকতিয়ার হোসেন, হোটেল ম্যানেজার কারিন জংম্যান, ডিরেক্টর অব ফাইন্যান্স মুহাম্মাদ মহসিন, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের চৌধুরী, ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস ইমামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড, একেএম তারেক, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, রিজিওনাল হেড তানভির রহমান, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড আরিফ চৌধুরী ও অন্য কর্মকর্তারা।
-B










