এয়ার ইন্ডিয়া ৪৭০টি উড়োজাহাজ কিনছে
A
মনিটর রিপোর্ট
Published: April 28, 2023 | 12:00 AM1 min read

বোয়িং এবং এয়ারবাসের কাছ থেকে আরও ৪৭০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। সেই সাথে নিয়োগ দেওয়া হবে আরও ১ হাজার পাইলট।
গত বছর জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া ফিরে যায় টাটা গোষ্ঠীর হাতে। তারপর থেকেই সবকিছু ঢেলে সাজানোর চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে নতুন করে ১ হাজার পাইলট নিয়োগের সিদ্ধান্ত।
নতুন উড়োজাহাজ কেনা ও পাইলট নিয়োগ নিয়ে আলোচনা চললেও সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্মীদের বেতন কাঠামো ঢেলে সাজানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে আপত্তি জানিয়েছে পাইলটদের দুটি ইউনিয়ন। ইউনিয়ন দু’টিরই দাবি, নতুন বেতনক্রম এবং কাজের শর্ত শ্রম আইনের বিরোধী এবং তা চূড়ান্ত করার প্রক্রিয়ায় পাইলট এবং অন্যান্যদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়নি।
-B
Spread the word










