খুলেছে আলেপ্পো বিমানবন্দর

আলেপ্পো বিমানবন্দর মেরামতের পর কর্তৃপক্ষ বিমানবন্দরটি খোলার সিদ্ধান্ত নিয়েছে।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতি মেরামত করা হয়েছে। এয়ার লাইন কোম্পানিগুলোকে ফ্লাইট শুরু করতে বলা হয়েছে।
গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) উত্তর সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। এক সপ্তাহে সিরিয়ার এই বিমানবন্দরটিতে দ্বিতীয়বার হামলা চালায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল।
আলেপ্পো বিমানবন্দর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েল বিমানবন্দরের পণ্যাগার টার্গেট করে। বিমানবন্দরের পণ্যাগার ইরানপন্থি মিলিশিয়ারা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েল মোট ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ৩ জন নিহত ছাড়াও ৫ জন আহত হন।
এসব আক্রমণ নিয়ে ইসরায়েল খুব সামান্যই মন্তব্য করে। তবে মাঝেমধ্যে তারা স্বীকার যে, ইরানসমর্থিত মিলিশিয়ারা যাতে সিরিয়ায় শক্ত ঘাঁটি না গাড়তে পারে সেজন্য তারা হামলা করে।
-B










