১৬ বছর পর উন্মুক্ত হচ্ছে আলেকজান্ডারের মুকুট পরা প্রাসাদ

১৬ বছর পর ফের চালু হয়েছে শাস্ত্রীয় যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ উন্মুক্ত হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের মুকুট পরা প্রাসাদ। এটি ১৬ বছর ধরে সংস্কার করা হয়েছে। এ প্রাসাদেই আলেকজান্ডার দ্য গ্রেটকে রাজার মুকুট দেওয়া হয়েছিল।
প্রতিবেদন অনুসারে, গ্রিসের উত্তরের বন্দর শহর থেসালোনিকির কাছে আইগাই প্রাসাদটি ২ হাজার ৩০০ বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল। এটি পরে রোমানরা ধ্বংস করেছিল। এরপর ১৯ শতকের শুরুতে খননের মাধ্যমে এটি আবিষ্কার করা হয়। এর সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ২০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস প্রাসাদটি পুনরায় উন্মুক্ত করার জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি এটিকে ‘বৈশ্বিক গুরুত্বের স্মৃতিস্তম্ভ’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, এ ধরনের স্মৃতিস্তম্ভগুলোর তাৎপর্য সমগ্র বিশ্বের ঐতিহ্য হয়ে উঠেছে। আমাদের অবশ্যই এটি (প্রাসাদ) সবার দৃষ্টিগোচর করতে হবে, এটিকে প্রচার করতে হবে এবং প্রকাশিত প্রতিটি নতুন দিকের প্রসার করতে হবে।
সংস্কার করা অংশগুলোর মধ্যে প্রাসাদের কয়েকটি বিশাল উপনিবেশ রয়েছে। রোববার (৭ জানুয়ারি) প্রাসাদটি জনসাধারণের জন্য আবার উন্মুক্ত করা হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, প্রাসাদটি তৈরি করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের বাবা দ্বিতীয় ফিলিপ, যিনি মেসিডোনিয়ার শক্তিশালী রাজ্যের ওপর শাসন করতেন। আইগাই প্রাসাদের কাছে এখন ভার্জিনা শহরের অবস্থান, সেটি ছিল ঐ সময়কার রাজধানী। আলেকজান্ডার তার বাবার হত্যার পর ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে সেখানে মেসেডোনিয়ানদের রাজার মুকুট লাভ করেন। পরে তিনি এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিস্তৃত একটি সাম্রাজ্য তৈরি করতে যান।
প্রাসাদটি ধ্রুপদি গ্রিসের বৃহত্তম ভবন ছিল। বড় ব্যাংকোয়েট হল, উপাসনার স্থান ও উঠান নিয়ে ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এটি বিস্তৃত। আইগাই প্রাসাদ এবং এর কাছাকাছি ফিলিপ ও অন্যান্য মেসিডোনিয়ান রাজাদের সমাধি রয়েছে, যা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেসকোতে তালিকাভুক্ত।
-B










