ল্যুভর মিউজিয়ামে ‘প্রাণ ফিরছে’ প্রাচীন ভাস্কর্যের

ঢাকাঃ মাথাহীন, এক হাত নেই এমন বহু বছর ধরে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে অবহেলিতই পড়ে ছিল প্রাচীন গ্রিসের দেবী হেরার উদ্দেশে উৎসর্গ করা এক নারীমূর্তি।
দর্শনার্থীদের চোখে এটি কেবলই একটি বিবর্ণ সাদা পাথর। কিন্তু এ পাথরের আড়ালে ঢাকা পড়ে থাকা আদি রঙ ও কারুকাজ এবার দৃশ্যমান হচ্ছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের ‘এআর স্টুডিও’ এবং ল্যুভর মিউজিয়ামের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ অগমেন্টেড রিয়ালিটি (এআই) প্রকল্প।
দর্শনার্থীরা একটি কিউআর কোড স্ক্যান করেই তাদের স্মার্টফোনে দেখতে পাবেন ভাস্কর্যটির আদি রঙিন রূপ।
ল্যুভর মিউজিয়ামের মেডিয়েশন অ্যান্ড অডিয়েন্স ডেভেলপমেন্ট পরিচালক গতিয়ের ভারবেকের মতে, তাদের মোট দর্শনার্থীর প্রায় ৪৪ শতাংশেরই বয়স ২৬ বছরের নিচে।
তরুণ প্রজন্মের এ বিশাল অংশকে আকৃষ্ট করতেই মোনালিসার মতো পরিচিত নিদর্শনের বাইরে থাকা অপেক্ষাকৃত কম আলোচিত ছয়টি শিল্পকর্মকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে।
-B










