ঢাকায় চালু হতে যাচ্ছে অ্যাপোলো ক্লিনিক
A
By A Monitor Report
Published: January 25, 2024 | 12:00 AM1 min read

ঢাকা: বাংলাদেশে রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন অ্যাপোলা ঢাকায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু হতে যাওয়া ‘অ্যাপোলো ক্লিনিক’ পরিচালনা করবে বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ।
এ লক্ষ্যে জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড ও ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের মধ্যে একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি ও জেএমআই স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক এবং অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুণ গুলাটি চুক্তি স্বাক্ষর করেন।
-B
Spread the word










