ডলারের দাম বাড়ায় বিমানের এক বছরে ক্ষতি ১৪০০ কোটি টাকা
A
By A Monitor Report
Published: December 22, 2023 | 12:00 AM1 min read

ঢাকা: ডলারের বিনিময় হার বাড়ার কারণে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে ১৪০০ কোটি টাকা লোকসান করেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।শফিউল আজিম বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকবো। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। বিগত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমান লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।
-B
Spread the word










